বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
বিএসএফ’র ৮ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে

বিএসএফ’র ৮ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

সীমান্তে চোরাচালান প্রতিরোধ,মাদক ,অস্ত্র বিস্ফোরক ,নারী শিশু পাচার এবং ২ দেশের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব রাখার জন্য ভারত- বাংলাদেশ বর্ডার ম্যানেজমেন্ট রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের জন্য বিএসএফ এর উচ্চ পর্যায়ের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করে। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় বিএসএফ এর দক্ষিন বেঙ্গল ফ্রোন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে ৮ সদস্যর প্রতিনিধি দল বেনাপোল চেকপোষ্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করে।
এসময় বেনাপোল নোম্যান্সল্যান্ডে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন ভারতীয় প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ভারতীয় বিএসএফ’র এর দক্ষিন বেঙ্গল ফ্রোন্টিয়ার আইপিএস আইজি শ্রী ইয়াগুশ বাহাদুর খোরানিয়ার নেতৃত্বে অন্যান্যরা হলেন, খোরানিয়ার স্ত্রী শ্রীমতি রুসিয়া খোরানিয়া, আইজি বিএসএফ’র উত্তর বেঙ্গল ফ্রোন্টেরিয়ার শ্রী আ্যাশউইনি কুমার সিংও তার স্ত্রী শ্রমতি মায়া সিং, গোহাটি আইপিএস আইজি শ্রী পিয়াস মোরধিয়া, গোহাটি ফ্রোন্টিায়ার ডিজি নডল অফিসার শ্রী জিতেন্দ্র কুমার রুডোলা, দক্ষিন বাংলা ফ্রোন্টিয়ার নুডল অফিসার ডিআইজি শ্রী সুরজিত সিং গুলোরিয়া, নর্থ বাংলার ফ্রোন্টিয়ার নুডল অফিসার শ্রী রাজিভা রঞ্জন শর্মা, সাউথ বাংলার স্টাফ অফিসার শ্রী রবি রঞ্জন, এ এইচ সি শ্রী রাকেশ কুমার রাইনা।

খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আশরাফ হোসেন বলেন উভয় দেশের সীমান্ত সংক্রান্ত বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হবে। আলোচনায় থাকবে নারী শিশু পাচার, মাদক, অস্ত্র বিস্ফোরক, সহ চোরাচালান রোধ সম্পর্কে আলোচনা । ভারতীয় বিএসএফ’র প্রতিনিধি দল বৃহস্পতিবার যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনালে দুপুরে মধ্যেহৃ ভোজ শেষে বৈঠক করবেন। এর আগে বেলা সাড়ে ১২ টার সময় বেনাপোল কোম্পানি সদরে গার্ড অব অনার প্রদান করা হয়।

তিনি আরো বলেন, প্রতিনিধি দল আজ যশোর বৈঠক শেষে খুলনা বিজিবি সেক্টর সদরে যাবেন। সেখান থেকে তারা বিভিন্ন জায়গা ভ্রমন শেষে ৮ তারিখে ভারতে ফিরে যাবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!