কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল

কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল

আবুল হোসেন রাজুঃ কুয়াকাটায় ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ, দোয়া ও ইফতার মোনাজাত অনুষ্ঠিত।

শনিবার (৭ মার্চ) পবিত্র রমজান মাসের ১৭তম দিনে কুয়াকাটার হোটেল গ্রেভার ইন-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রোজার তাৎপর্য তুলে ধরে বলা হয়,রোজা আমার জন্যই এবং আমি নিজেই এর প্রতিদান দেব।

টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার। এসময় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজ, মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. মোতালেব শরীফ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসীমউদ্দীন বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী,কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাব সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কুদ্দুস মাহমুদ,পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল,পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক,কুয়াকাটা ইসলামী শাসন আন্দোলন সভাপতি হালিম বেপার,টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি কাজী সাঈদ,যুবদল সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মিরন,শ্রমিকদল সভাপতি মানিক ফকির,ছাত্রদল আহবায়ক জুবায়ের আহমেদ রিয়াজ,সদস্য সচিব নেসার উদ্দিন,খাবার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্টজনরা।

বক্তারা বলেন, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এ অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়ন, পর্যটকদের সেবার মান বৃদ্ধি এবং পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং কুয়াকাটার পর্যটন খাতের উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহিপুর ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মাইনুল ইসলাম মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান সাইদ।

দোয়া-মোনাজাত শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!