গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আলতাফ মাহমুদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গলাচিপা প্রেস ক্লাবে এ স্মরণ সভা ও দোয়ার আয়োজন করা হয়। সভায় উপস্থিত সাংবাদিক আলতাফ মাহমুদের পরিবারের সদস্যরা এবং সাংবাদিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এ সময় গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, সাংবাদিক আলতাফ মাহমুদ আমাদের দক্ষিনাঞ্চলের গর্ভ ও সাংবাদিকদের অভিভাবক ছিলেন। নদী ভাঙ্গনে হুমকির মুখে থাকা সাংবাদিক আলতাফ মাহমুদের কবর সংরক্ষণে দাবি করা হয়। গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন তহশীল জামে মসজিদের খতিব মাওলানা মো. হেলাল।

উল্লেখ্য সাংবাদিক আলতাফ মাহমুদ ২০১৬ সালের ২৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!