শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বাউফলে ডিসি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

বাউফলে ডিসি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

উত্তম কুমার, বাউফলঃ বাউফল উপজেলা পরিষদ মাঠে জমকালো আয়োজনে শুরু হয়েছে ডিসি কাপ  ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধনী খেলা। উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টটি বুধবার রাত ৮ টায় উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

এসময় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মিলাদ। টুর্নামেন্টে বাউফল পৌরসভায়সহ মোট ২৬ দল অংশগ্রহণ করছে। উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটবৃন্দ, এসিল্যান্ড, পৌর সচিব, উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং  সুধী সমাজের ব্যক্তিবর্গ।

এসময় জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, খেলা ধুলার মাধ্যমেই সম্ভব মাদকমুক্ত সুন্দর সমাজ গড়ে তোলা। এসময় খেলা ধুলায় বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!