আমতলীতে চারটি ইটভাটায় অভিযান; দুইটিতে অর্থদন্ড ও দুইটিতে পানি দিয়ে নষ্ট | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে চারটি ইটভাটায় অভিযান; দুইটিতে অর্থদন্ড ও দুইটিতে পানি দিয়ে নষ্ট

আমতলীতে চারটি ইটভাটায় অভিযান; দুইটিতে অর্থদন্ড ও দুইটিতে পানি দিয়ে নষ্ট

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মনিরা পারভীন বুধবার চারটি ইটভাটায় অভিযার চালিয়ে সঠিক কাগজপত্র না থাকায় দুইটিতে ৪০ হাজার টাকা অর্থদন্ড ও দুইটি ইটভাটায় পানি দিয়ে নষ্ট করে দিয়েছেন।
জানাগেছে আমতলী উপজেলার ২১ টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১২ টি ঝিকঝ্যাক ও ৯ টি ড্রাম চিমনি।এ ইটভাটাগুলোর অধিকাংশ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, কৃষি অধিদরের ছাড়পত্রসহ বৈধ কাগজপত্র নেই। দীর্ঘদিন ধরে এ ইটভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। বুবধার দুপুরে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মনিরা পারভীন চারটি ইটভাটায় অভিযান চালায়। ইটভাটাগুলো হলো বরগুনা জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়ন মৃধার সেকান্দারখালী গ্রামে জিমি ব্রিকস ও ফারুক হোসেনের উত্তর টিয়াখালী গ্রামে এমএইচবি ব্রিকসে সঠিক কাগজপত্র না থাকায় ইটভাটা প্রস্তুত আইনের ১৬ ধারায় ইটভাটা দুটিতে দমকল বাহিনীর পানি দিয়ে সমুদয় ইট নষ্ট করে ফেলেছে এবং নাজমুল আহসান নান্নুর দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে এসবিএল ব্রিকসে ৩০ হাজার টাকা ও বশির উদ্দিনের ঘুরিয়ার খেয়াঘাট এলাকায় তৌহিদ ব্রিকসে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মনিরা পারভীন বলেন, সঠিক কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত আইনের ১৬ ধারায় দুইটি ইটভাটায় পানি দিয়ে সমুদয় ইট নষ্ট করে দিয়েছি এবং দুইটি ইটভাটায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!