শিশু কন্যাকে কচুরীপানার উপড়ে রেখে ৩ জনকে উদ্ধার করেছি | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
শিশু কন্যাকে কচুরীপানার উপড়ে রেখে ৩ জনকে উদ্ধার করেছি

শিশু কন্যাকে কচুরীপানার উপড়ে রেখে ৩ জনকে উদ্ধার করেছি

আমতলী প্রতিনিধিঃ মাইক্রোবাস গাড়ীর কাচ ভেঙ্গে শিশু কন্যা সাফরিনসহ বের হন মালায়েশিয়া প্রবাসী সোহেল খাঁন। পরে সাত মাসের শিশুকে কচুরীপানার ওপর ফেলে রেখে বোন সুরমা আক্তার, শালিকা সুইটি ও ভাইয়ের স্ত্রী বিষা আক্তারকে উদ্ধার করেন তিনি। কিন্তু জীবন সঙ্গী রাইতি খাঁনকে উদ্ধার করতে পারেনি। নদীতে তলিয়ে যাওয়া মাইক্রোবাস থেকে নয় লাশের মধ্যে ছিলেন তার স্ত্রী রাইতি খাঁনকে উদ্ধার করা হয়। শিশু কন্যা সাফরিনসহ চারজনকে উদ্ধার করলেও আমার স্ত্রীকে উদ্ধার করতে পারিনি। আমি এখন কাকে নিয়ে বাচবো। আমার শিশু কন্যাকে নিয়ে আমি এখন কোথায় যাব? এমন বিলাপ করছে কান্না করছিলেন শিশু কন্যা সাফরিনের বাবা সোহেল খাঁন। কান্না জনিত কন্ঠে তিনি আরো বলেন, আমার আর কিছুই রইলো না। এই নিস্পাপ শিশু কন্যাকে কিবুঝ দেব? এমন মৃত্যু যেন আর কাউকে আল্লাহ না দেন। তবে তিনি তদন্তপুর্বক ঘটনার সুষ্টু বিচার দাবী করেছেন।

জানাগেছে, আমতলী উপজেলা কাউনিয়া ই্ব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ মনিরের মেয়ে মরিয়ম বিল্লাহ হুমায়রার সঙ্গে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকার বাসিন্দা সেলিম মাহমুদের ছেলে ডাঃ সোহাগের বিয়ে হয়। গত শুক্রবার ওই কনেকে বরের বাড়ী তুলে নেন। শনিবার মেয়ের পক্ষের লোকজন বরের বাড়ীতে মাইক্রোবাস এবং অটো গাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে হলদিয়া হাট সেতু পাড় হওয়ার সময় সেতুর মাঝের অংশ ভেঙ্গে মাইক্রোবাস ও অটো গাড়ী নদীতে তলিয়ে যায়। অটোতে থাকা যাত্রীরা সকলে সাতরে কিনারে উঠতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা নদীতে তলিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা ওই মাইক্রোবাসে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চালায় বলে জানান প্রত্যক্ষদর্শী নাশির উদ্দিন। ততক্ষণে মাইক্রোবাসে থাকা কনে পক্ষের ৯ যাত্রী নিহত হয়েছে। নিহত নয় জনের মধ্যে সাতজন মাদারিপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের বাসিন্দা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!