বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

উত্তম কুমার, বাউফলঃ বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেছার উদ্দিন সিকদারের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনে আদালতে মামলা করেন আল মামুন সন্যামত নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য। রোববার ১৮ আগষ্ট জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ওই সেনা সদস্য এ মামলা দায়ের করেন। নেছার উদ্দিন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

সোমবার বিকেলে ওই অভিযুক্ত চেয়ারম্যানের বিচারের দাবিতে কালিশুরী বাজারে মানববন্ধনও করেন স্থানীয় ব্যবসায়ীরা।

মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ২০২২ সালে টেষ্ট রিলিফ (টিআর) প্রকল্পের অর্থায়নে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের উদ্দ্যোগ নেয়। কিন্তু আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন দলীও প্রভাব বিস্তার করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা তুলে তা আত্মসাৎ করেন। মামলার বাদী আল মামুন সন্যামত মামলার এজাহারে উল্লেখ করেন, ওই বছর ২৫ মে বেলা ১০ টা থকে ১১টার দিকে অস্ত্রের ভয় দেখাইয়া সিসি ক্যামেরা স্থাপনের নামে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারে কাছ থেকে ৫লাখ টাকা চাঁদা তোলে ইউপি চেয়ারম্যান। এমনকি নেছার উদ্দিন সিকদার তার কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। মামলায় একমাত্র আসামী করা হয়েছে ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদারকে ও সাক্ষী হিসাবে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা রাখা হয়েছে ২১জন।

এ বিষয়ে কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেছার উদ্দিন সিকদার কে ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক অবস্থায় রয়েছে ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!