বানারীপাড়া হাসপাতালে কুড়িয়ে পাওয়া গেল এক নবজাতক | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
বানারীপাড়া হাসপাতালে কুড়িয়ে পাওয়া গেল এক নবজাতক

বানারীপাড়া হাসপাতালে কুড়িয়ে পাওয়া গেল এক নবজাতক

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ কোন মা বাবার সন্তান না হলে তাদের মনে কত যে হাহাকার থাকে তা কেবল সন্তানহীন পিতা মাতাই বুঝতে পারে।সন্তানহীন পিতা মাতার শুনতে হয় নানা রকম কষ্টের কথা, এবং সহ্য করতে হয় নানারকম অপমান ও অপবাদ।মহান আল্লাহ রাব্বুল আলামীনের অসীম নিয়ামত হলো একটি সন্তানের বাবা মা হওয়া।কিন্তু এই বাবা -মা যদি সদ্য জন্ম হওয়া নবজাতককে কোথাও ফেলে রেখে চলে যান এ কেমন নিষ্ঠুরতা? এমনই নিষ্ঠুরতম ঘটনা ঘটিয়েছে এক মা-বাবা। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের গেটের সিঁড়ির নিচে এক নবজাতককে ফেলে রেখে যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী জানা যায় যে দুপুর ১ টায় নবজাতকটি কে বা কারা রেখে গেছে তা কেউ নিশ্চিত নয়। চিকিৎসা নিতে আসা রোগীরা নবজাতকটিকে দেখতে পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে জানালে তারা নবজাতককে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। হাসপাতালে কুড়িয়ে পাওয়া নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন অনেক নিঃসন্তান দম্পতি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ ফাহিম আরিফ জানান কে বা কারা নবজাতকটিকে রেখে গেছে আমরা তা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করব এবং এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদের বানারীপাড়া থানা পুলিশের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে তিনি বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শিশুটিকে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে আগৈলঝাড়া ছোট মনি শিশু নিবাসে প্রেরণ করা বলে জানান উপজেলা সমাজসেবা অফিসার জনাব পার্থ সারথি দেউড়ি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!