আমতলীতে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মা’ম’লা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলীতে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মা’ম’লা

আমতলীতে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মা’ম’লা

আমতলী প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় আমতলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মজিবুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রনি।

বুধবার বরগুনা স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে সাবেক অধ্যক্ষ মজিবুর রহমানকে আসামী করে পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মজিবুর রহমান আমতলী উপজেলার চাওড়া কাউনিয়া গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি আমতলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুদক মামলার বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০/০৬/১৬খ্রি. তারিখ পর্যন্ত মজিবুর রহমানের মোট সঞ্চয় ছিল ৫৪,৪৯,২৭৪/- টাকা। উক্ত সঞ্চয়ের বিপরীতে তিনি মোট ১,০৬,৬০,১২২/- টাকার সম্পদ অর্জন করেন। অর্থাৎ, তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় (১,০৬,৬০,১২২-৫৪,৪৯,২৭৪)=৫২,১০,৮৪৮/- টাকা। এছাড়াও, তিনি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯১,২২৩/- টাকার সম্পদের তথ্য গোপণ করেন।

বিধায়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করেন দুদক।

এব্যাপারে মামলার আসামি মজিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রনি বলেন, মজিবুর রহমানের কাছে সম্পত্তির তথ্য চায় দুদক। মজিবুর রহমানের দেয়া তথ্যে তিনি ৯১,২২৩ টাকার সম্পদের তথ্য গোপন করে। এবিষয়ে মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!