পায়রা বন্দরের অধিগ্রহণ করা অব্যবহৃত কৃষি জমি চাষাবাদের দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মা’ন’ব’বন্ধ’ন | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
পায়রা বন্দরের অধিগ্রহণ করা অব্যবহৃত কৃষি জমি চাষাবাদের দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মা’ন’ব’বন্ধ’ন

পায়রা বন্দরের অধিগ্রহণ করা অব্যবহৃত কৃষি জমি চাষাবাদের দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মা’ন’ব’বন্ধ’ন

আপন নিউজ অফিসঃ পায়রা বন্দরের অধিগ্রহণ করা অব্যবহৃত কৃষি জমি ক্ষতিগ্রস্ত পরিবারকে চাষাবাদের জন্য ব্যবহার করার দাবিতে শত শত কৃষক মানববন্ধন সমাবেশ করেছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে এ মানববন্ধন করা হয়েছে।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস, লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মজিবর রহমান প্যাদা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সজল বিশ্বাস, ইউনিয়ন যুবদল সভাপতি মো. ইব্রাহীম সাউগার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা সহ সভাপতি মাও.নাইমুল ইসলাম, জসিম উদ্দিন মৃধা, কৃষক আব্দুস সোবাহান প্রমুখ।

বক্তারা বলেন, ‘লালুয়ায় অধিগ্রহণ করা অব্যবহৃত কৃষি জমি আমরা দেশের উন্নয়ন কাজে দিয়েছি। এখন পর্যন্ত অনেকে ক্ষতিপুরনের টাকা তুলতে পারেনি। এখন চাষাবাদ করার জন্য প্রায় দুই হাজার একর জমি লিজ দেওয়া হচ্ছে। বাইরের কাউকে লিজ দেওয়া যাবে না। আমরা মানবিক কারণে চাষাবাদ করার দাবি জানাই। পায়রা বন্দরের উন্নয়ন কাজে জমি দরকার হলে তখন ছেড়ে দেওয়া হবে। কৃষকরা তাদের জমি চাষাবাদের সুয়োগ না দিয়ে বাইরের কাউকে লিজ দেওয়া হলে তা যে কোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন। মানববন্ধনে লালুয়ার শত শত কৃষকসহ সাধারণ মানুষ অংশ নেন।

পায়রা বন্দরের অবকাঠামো সুবিধাদি উন্নয়ন প্রকল্প পরিচালক,পায়রা বন্দর কর্তৃপক্ষ বলেন, বন্দরের রাজস্ব বৃদ্ধির লক্ষে তাদের অব্যবহৃত জমি প্রতি একর নয় হাজার টাকায় ইজারা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। যেসব কৃষক পরিবার আবেদন করবেন তারা ইজারা নিতে পারবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!