বাউফলে তিনদিন ব্যাপী জগদ্ধাত্রী পুজা উৎসব অনুষ্ঠান | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
বাউফলে তিনদিন ব্যাপী জগদ্ধাত্রী পুজা উৎসব অনুষ্ঠান

বাউফলে তিনদিন ব্যাপী জগদ্ধাত্রী পুজা উৎসব অনুষ্ঠান

উত্তম কুমার, বাউফলঃ বাউফলে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন ধর্মীয় উৎসব জগদ্ধাত্রী পুজা। সোমবার (১১নভেম্বর) রাত দুইটায় ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী এই উৎসব। প্রতিবছর বাউফল পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন লিচুতলা এলাকায় দেবী জগদ্ধাত্রী মন্দিরে এই উৎসবের আয়োজন করা হয়। মূলত কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা, পার্বতী ও কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর। উপজেলায় এই একটি মন্দিরেই জগদ্ধাত্রী পুজা আয়োজন করা হয় বলে জানিয়েছে পুজা উদযাপন কমিটি। পুজার শেষ দিনে এ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভীড় দেখা গেছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষকে জগদ্ধাত্রী পুজার উৎসব উপভোগ করতে দেখা গেছে। আগামী দিনে আরো উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজার আয়োজন করা হবে, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের।

এছাড়াও পুজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে মিলেছে গ্রামীন মেলা। মেলা থেকে পছন্দের খেলনা কিনতে পেরে এবং পছন্দের খাবার খেতে পেরে শিশুদের মধ্যে অন্যরকম এক আনন্দ বিরাজ করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!