শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
সদ্য ঘোষিত বানারীপাড়া প্রেসক্লাব’র একাংশের কমিটি ও রিপোর্টাস ইউনিটির কমিটি বিলুপ্তি ঘোষণা

সদ্য ঘোষিত বানারীপাড়া প্রেসক্লাব’র একাংশের কমিটি ও রিপোর্টাস ইউনিটির কমিটি বিলুপ্তি ঘোষণা

বানারীপাড়া প্রতিনিধিঃ যথাযথ পন্থা না মেনে গঠন করা সদ্য ঘোষিত বানারীপাড়া প্রেসক্লাবের একাংশের কমিটি ও রিপোর্টার্স ইউনিটি কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় গত ১০ নভেম্বর সাংবাদিকদের মতামত উপেক্ষা করে অগণতান্ত্রিক পন্থায় বানারীপাড়া প্রেসক্লাবের একাংশের আংশিক কমিটি ঘোষণা করা হয়। যে পন্থায় ওই কমিটি ঘোষণা করা হয় তা ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক, এবং সাংবাদিকদের মতামত বিহীন। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে সাংবাদিকতায় সুস্থ ধারা ফিরিয়ে আনতে উদ্যোগী মহল যথাযথ সঠিক ও গণতান্ত্রিক পন্থায় প্রেসক্লাব গঠনের জন্য বিতর্কিত এবং অগনতান্ত্রিক ভাবে গঠিত একাংশের কমিটি বিলুপ্ত করে। পাশাপাশি ওইদিনই সাংবাদিকদের সাথে কোন ধরনের আলাপ-আলোচনা না করে স্বঘোষিত বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটির একাংশের কমিটি ঘোষণা করা হয়। যা ঐ একই ভাবে প্রশ্নবিদ্ধ করে এবং সাংবাদিকদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়। তাই বানারীপাড়া প্রেসক্লাবের একাংশের ঘোষিত কমিটি বিলুপ্তির সাথে সাথে বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটির একাংশের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়। বিলুপ্তি পত্রে উল্লেখ থাকে যে ১৪ নভেম্বর থেকে বিলুপ্ত কমিটির কোন পদ পদবী কেউ ব্যবহার করতে পারবে না।

কমিটি বিলুপ্তের পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বানারীপাড়া উজিরপুর বিএনপির একমাত্র অভিভাবক এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারকে ধন্যবাদ দিয়ে বিভিন্ন জনে বিভিন্ন মতামত দেয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!