কলাপাড়ায় গোল বাওরের পাতা কাটতে নি-ষেধ করায় মহিলা সহ চারজনকে পি’টি’য়ে জ-খ’ম | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন
কলাপাড়ায় গোল বাওরের পাতা কাটতে নি-ষেধ করায় মহিলা সহ চারজনকে পি’টি’য়ে জ-খ’ম

কলাপাড়ায় গোল বাওরের পাতা কাটতে নি-ষেধ করায় মহিলা সহ চারজনকে পি’টি’য়ে জ-খ’ম

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ার নীলগঞ্জে গোল বাওরের পাতা কাটতে নিষেধ করায় প্রতিপক্ষ মহিলা সহ চারজনকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রভাবশালী রুবেল, মিলন বাঘা চক্র। জমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জের ধরে ২০ নভেম্বর বুধবার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামে গোল বাওরের (গোল গাছ) পাতা কাটা নিয়ে তর্কে জরিয়ে পড়ে একই এলাকার মো.ইব্রাহীম হাজারী। ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে পাতা কাটা নিয়ে ফের তর্কাতর্কিতে জড়িয়ে পরে ইব্রাহীম হাজারী। এক পর্যায়ে প্রতিপক্ষ একই এলাকার রুবেল বাঘা, মিলন বাঘা, রফিক বাঘা, রহিম বাঘা, সগির বাঘা, মহিউদ্দিন, য়েলিমা বেগম দেশী অস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহীম হাজারী, মোসা.সাজেদা বেগম, সুমন ও সোহাগ হাজারীকে বেধড়ক পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এলাকাবাসী উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ হামলায় সাজেদা বেগমের তিনটি দাঁত ভেঙে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। সুমন হাজারী হাত ভেঙে দিয়েছে।

গুরুতর আহত কলাপাড়া হাসপতালে চিকিৎসাধীন আহতরা জানান, উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুুতিতে দোষীদের শাস্তি দাবী করেছেন ভুক্ত ভোগী আহতরা।

এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের সাথে যোগাযোগের সম্ভব হয়নি।

কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ব্যাপারে কোন লেখিত অভিযোগ এখন পর্যন্ত পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!