কলাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

কলাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দূর্যোগে বাংলাদেশের উত্তর ও উপকূলীয় অঞ্চলে সম্প্রদায় এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলির উন্নত প্রস্তুতির জন্য শিশু কেন্দ্রিক পূর্বাভাসমূলক পদক্ষেপ গ্রহণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম।

সেইভ দ্য চিলল্ড্রেন এর আর্থিক ও রাইমস’র কারিগরি সহযোগীতায় “জাগোনারী” আয়োজনে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহম্মদ পারভেজ, সহকারি অধ্যাপক মো.আরিফুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্টিসিপেটরি একশন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মনিরুজ্জামান প্রিন্স। উপস্থিত ছিলেন সিপিপি’র সহকারী পরিচালক আছাদ উজ জামান খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোকসদুল আলম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম, জাগোনারী, এন্টিসিপেটরি একশন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস প্রমুখ।

কর্মশালায় অতিথিরা যে কোন দূর্যোগে জাগোনারী,র কার্যক্রমের প্রশংসা করেন এবং সাইক্লোনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা এবং সকল সংস্থা দূর্যোগকালীন সময় ও পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করলে ক্ষতি অনেকটা কম হবে বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!