কলাপাড়ায় ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি কে পিটিয়ে জখম | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি কে পিটিয়ে জখম

কলাপাড়ায় ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি কে পিটিয়ে জখম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি ও ইউপি সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ (৫০) কে পিটিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলগঞ্জ ইউনিয়নের সেক্রেটারি ও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা এক মাদক সেবক কে ধরে স্থানীয় ইউপি সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ খবর দেয়, মেম্বার স্থানীয় ওয়ার্ড চৌকিদার আনসার মোল্লা কে নিয়ে ঘটনার স্থানে যান। ইউপি সদস্য ও চৌকিদার ঘটনাস্থানে পৌছালে স্থানীয়দের হাতে আটক মাদক সেবী দৌড়ে পালিয়ে যায়। এ সময় সাইফুল হাওলাদার ও তার পিতা রহিম হাওলাদার ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ ও চৌকিদার আনসার মোল্লার উপর হামলা চালায়। সাইফুল হাওলাদার ও তার পিতা রহিম হাওলাদার ইউপি সদস্য ডাক্তার আবুল কালাম আজাদ কে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ঘটনা শুনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে, পরবর্তীতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!