কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওয়ার্ড শ্রমিক দল সভাপতি কে পি-টি’য়ে জ-খ’ম | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওয়ার্ড শ্রমিক দল সভাপতি কে পি-টি’য়ে জ-খ’ম

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওয়ার্ড শ্রমিক দল সভাপতি কে পি-টি’য়ে জ-খ’ম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওয়ার্ড শ্রমিক দল সভাপতি মোঃ রাকিবুল মিয়া (২৬) কে লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শনিবার দুপুর ১ টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী বাজারে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোঃ বশির মিয়ার ছেলে এবং ৪ নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি।

আহত মোঃ রাকিবুল মিয়া বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল, প্রতিপক্ষদের সাথে শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে সালিশি বৈঠক হয়। এতে আমরা রায় পাই। রায় পাওয়ার পর শাহিন প্যাদা, বশার প্যাদা, তুষার প্যাদা, মানছুর ৩০ হাজার টাকা চায়, এই টাকা না দিলে জমিতে যেতে পারবো না বলে হুমকি দেয়।

এ সময় নগদ ১০ হাজার টাকা দিয়েছি, এতেও তারা সন্তুষ্ট হয়নি, আরো বিশ হাজার টাকা দাবি করে।

ঘটনার দিন জমির কাছে গেলে তারা একজোট হয়ে মোটা লাঠি দিয়ে আমাকে পিটিয়ে জখম করে। এ অবস্থায় আমাকে রক্ষা করতে এসে আমার চাচা আজিজুল মিয়া ও সুমন মাষ্টার কেও মারধর করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!