শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কাউনিয়ায় যৌথবাহিনীর অভিযানে কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রে’ফ’তা’র

কাউনিয়ায় যৌথবাহিনীর অভিযানে কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রে’ফ’তা’র

জে এইচ সোহাগ, কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মজিদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ মহেশা এলাকায় নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রোববার সকালে  রংপুর তাজহাট মেট্রো থানা পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনী।

গ্রেফতার আব্দুল মজিদ রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও মহেশা গ্ৰামের মৃত কপিল উদ্দিনের ছেলে।

তাজহাট মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম সর্দার গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন  রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাজহাট এলাকায় ছাত্র জনতার উপর হামলায় ওমর ফারুক নামে একজন আহতের ঘটনার  মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ এজাহারভুক্ত আসামি। যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্ৰেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের পাঠানো হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!