তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চু-রি’র সাথে বিএনপির কোন সম্পর্ক নেই | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চু-রি’র সাথে বিএনপির কোন সম্পর্ক নেই

তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের মালামাল চু-রি’র সাথে বিএনপির কোন সম্পর্ক নেই

আপন নিউজ অফিসঃ ধানখালীতে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক পটুয়াখালী (আরএনপিএল) বিদ্যুৎকেন্দ্রে চুরির সাথে বিএনপি’র কোন সম্পৃক্ততা নাই এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছে ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ধানখালীর ফুলতলী বাজার বিএনপি’র অফিস কার্যালয় এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার বলেন, গত ১৪ জানুয়ারী ২০২৫ তারিখে বিভিন্ন অনলাইন নিউজপোর্টাল সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বিদ্যুৎ প্লান্টে চুরি শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ আমরা দেখতে পাই চুরির সাথে যারা জড়িত তাদের অনেককেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এ চুরির সাথে বিএনপি’র কোন সম্পৃক্ততা নাই। ষড়যন্ত্রমূলক বিএনপি’র কিছু অঙ্গ সংগঠনের নাম দিয়ে মামলা করার ষড়যন্ত্রে কিছু লোক লিপ্ত রয়েছে। আমরা অত্যন্ত আস্থার সাথে বলছি, যদি বিএনপি’র কোন লোক জড়িত থাকে তাহলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলাম। তিনি আরো বলেন, বিষয়টি একটি কুচক্রি মহল বিএনপি’র ভাব মূর্তি ক্ষুন্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং এ ঘটনার সাথে আমাদের দলের কোন নেতা কর্মীর সম্পৃক্ততা নাই। মিথ্যা ভিত্তিহীন সংবাদের জোড় প্রতিবাদ জানাই এবং মিথ্যা মামলায় যে সকল নেতা কর্মীর নাম জড়িয়ে হয়রানীমূলক মামলা করা হয়েছে তা প্রত্যাহারের দাবী জানান তিনি। এ সময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!