কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির নেতার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির নেতা’র শোক | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির নেতার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির নেতা’র শোক

কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির নেতার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির নেতা’র শোক

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আর্শ্বেদ আলী মৃধা হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শনিবার সন্ধা সাড়ে ৬ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক (৬৭) বছর। তিনি স্ত্রী, পুত্র, কন্যা সন্তানসহ বহু আত্নীয় স্বজন রেখে গেছেন। তার নামাজে জানাজা নিজ বাড়ী লালুয়া ইউনিয়ন এর মেরাউপাড়া গ্রামে রোববার বিকেলে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান খানের স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক বার্তা জানানো হয়।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন সিকদার, সাদারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার মধু, মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন খান, সাংবাদিক আলহাজ্ব মোঃ এনামুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবর রহমান প্যাদাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সমর্থক আত্নীয় স্বজন এলাকাবাসী। মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!