বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় মশার কয়েলের কাঁচামালের কারখানায় অ-গ্নিকাণ্ড

কলাপাড়ায় মশার কয়েলের কাঁচামালের কারখানায় অ-গ্নিকাণ্ড

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার পাখিমারা বাজারে মশার কয়েলের কাঁচামালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার ভোররাতে আঃ রহিমের মা এন্টারপ্রাইজ নামের  মশার কয়েলের কাঁচামালের কারখানায় অগ্নিকাণ্ডে পুরো কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার মাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার মালিক মো. রহিম।

তিনি আরো জানান, গত কাল রাত ১০ টার দিকে কাজ করে আমি বাসায় চলে আসি। ভোররাতে ফোনে জানতে পেরে কারখানায় গিয়ে দেখি সব আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে। ধার দেনা করে মিলটি এতদিন পরিচালনা করে আসছি, মিলটি পুড়ে যাওয়ায় আমি অর্থনৈতিক সংকটে পড়লাম।

প্রত্যক্ষদর্শী নাইমুর রহমান রনি বলেন, আজ ফজরের নামাজের আঃ রহিম ভাইর দোকানে ধোঁয়া বেরুচ্ছে দেখে আমরা গিয়ে নিভানোর চেষ্টা করছি যে যার মত। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিপূর্ণভাবে নিভাতে সক্ষম হয়েছে। ততক্ষণে আগুনে সব পুড়ে গেছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো.ইলিয়াস হোসাইন বলেন, খবর পাওয়ার পর পরই আমরা আগুন নির্বাপণের জন্য ছুটে গিয়েছি এবং ১ ঘন্টা চেষ্টা করে আমরা সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। আমরা ক্ষতির পরিমা নির্ধারণ করতে পারিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!