আমতলীতে দিনের বেলায় ঘরের তালা ভেঙ্গে চু-রি | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে দিনের বেলায় ঘরের তালা ভেঙ্গে চু-রি

আমতলীতে দিনের বেলায় ঘরের তালা ভেঙ্গে চু-রি

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌরসভার লোচা গ্রামের রফিকুল ইসলাম রাসেলের দ্বি-তলা ঘরের তালা ভেঙ্গে সাত ভরি স্বর্নালংকার ও নগত ৫০ হাজার ৫০০ টাকা চুরি করেছে চোর চক্র। ঘটনা ঘটেছে বুধবার বেলা ১১ টার দিকে। দিনের বেলায় চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানাগেছে, আমতলী পৌরসভার হাসপাতাল সড়কের রফিকুল ইসলাম রাসেল বুধবার সকালে তার কর্মস্থল বরগুনা পৌরসভায় এবং তার স্ত্রী স্কুল শিক্ষিকা আখিনুর বিদ্যালয়ে যান। ওই ফাঁকে চোর চক্র তার দ্বি-তলা ঘরের মুল ফটকের তালা ভেঙ্গে প্রবেশ করে। পরে ঘরে থাকা আলমিরা ভেঙ্গে সাত ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে গেছে।

মোঃ রফিকুল ইসলাম রাসেল বলেন, বুধবার সকালে আমরা স্বামী-স্ত্রী যার যার কর্মস্থলে চলে যাই। ওই ফাঁকে চোর চক্র ঘরের মুল ফটকের তালা ভেঙ্গে প্রবেশ করে। পরে আলমিরা ভেঙ্গে সাত ভরি স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দ্রæত চোর চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!