টিয়াখালীতে স্লুইস ভরাট, বিপাকে কৃষক ও জেলে পরিবার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
টিয়াখালীতে স্লুইস ভরাট, বিপাকে কৃষক ও জেলে পরিবার

টিয়াখালীতে স্লুইস ভরাট, বিপাকে কৃষক ও জেলে পরিবার

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া হেতালবাড়িয়া স্লুইস ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে। এতে কৃষক ও জেলে পরিবারগুলো চরম বিপদের মুখে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, স্লুইসের দুই পার ভরাট হওয়ায় পানি ওঠা-নামা ব্যাহত হচ্ছে। ফলে কৃষিকাজের জন্য পানি সংগ্রহ ও মৎস্য শিকার বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

এ বিষয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম ফকির। তিনি জানান, “পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় চাষাবাদ করতে পারছি না। মাছও তেমন ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের জীবিকা হুমকির মুখে পড়বে।”

স্থানীয় মোঃ বাদশা প্যাদা বলেন, “স্লুইসের দুই পারে চর হয়ে ভরাট হয়ে গেছে। বর্ষা মৌসুমে এ সমস্যা আরও বাড়বে। কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

এদিকে, স্থানীয় কৃষক ও জেলে পরিবারগুলো স্লুইসটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের এই সংকট থেকে মুক্তি দেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!