রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে বেকারী কারখানার মালিক ও দুই ম্যানেজার জেল হাজতে

আমতলীতে বেকারী কারখানার মালিক ও দুই ম্যানেজার জেল হাজতে

আমতলী প্রতিনিধিঃ নোংড়া পরিবেশে ও কাপড়ের রং দিয়ে বিস্কুট উৎপাদনের অভিযোগে তিনটি বেকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ম্যানেজার সোহেল মিয়া, মনির হোসেন ও মালিক রেজাউল করিমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। বরগুনা ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরীয়ত উল্লাহ শনিবার দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে এ আদেশ দেন।

জানাগেছে, আমতলী পৌর শহরের মিঠাবাজার এলাকার খাঁন ফ্রেস, নিউ বিসমিল্লাহ এবং রিয়াদ বেকারীতে দীর্ঘদিন ধরে নোংড়া পরিবেশে ও কাপড়ের রং দিয়ে বেকারী বিস্কুট উৎপাদন করে আসছেন। শনিবার দুপুরে বরগুনা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার মোঃ ইলিয়াস মিয়া ও বরগুনা ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরীয়ত উল্লাহ ওই বেকারী কারখানা তিনটিতে অভিযান চালায়। পরে খাঁন ফ্রেস বেকারীর ম্যানেজার মোঃ সোহেল মিয়া, নিউ বিসমিল্লাহ বেকারীর ম্যানেজার মনির হোসেন ও রিয়াদ বেকারীর মালিক রেজাউল করিমকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপদ খাদ্য আইনের ২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের করা হয়। ওইদিন বিকেলে আদালতের বিচারক এসএম শরীয়ত উল্লাহ তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বরগুনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ ইলিয়াস মিয়া বলেন, তিনটি বেকারী কারখানায় নোংড়া পরিবেশে ও কাপড়ের রং দিয়ে বিস্কুট তৈরির অপরাধে তিনজনের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনের ২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের বিচারক এসএম শরীয়ত উল্লাহ ওই তিনজনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!