শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত-১

কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত-১

মোঃ এনামুল হক 
কলাপাড়ায় জমাজমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন কৃষক গুরুত্বর আহত হয়েছে। আহতকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
জানা গেছে, কলাপাড়া উপজেলা ধুলাসার ইউনিয়নের পশ্চিম ধুলাসার গ্রামের মৃত্যু মোঃ আঃ জববার বিশ্বাসের মালিকানাধীন জমিতে মঙ্গলবার সকালে বাদাম ও মরিচ ক্ষেতে  তার পুত্র মোঃ সবুজ বিশ্বাস বেড়া দিতে যায়। তখন প্রতিপক্ষ রত্তন বিশ্বাস তার দলবলসহ বেড়া দিতে বাধা দেয়। এতে সবুজ বিশ্বাস প্রতিবাদ করলে রত্তন বিশ্বাস(৩৫), ওয়ারেজ বিশ্বাস (৪৫), দাদন বিশ্বাস (৫৫), দেলোয়ার বিশ্বাস(৬০) সহ ১০/১২ জন সন্ত্রাসীরা দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সবুজের উপর হামলা চালিয়ে কুপিয়ে নাকে মুখে হাতে পিঠে গুরুত্বর জখম করে। এতে সবুজ বিশ্বাস অসুস্থ্য হয়ে তার আর্তচিৎকারে আশপাশ থেকে লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে সবুজ বিশ্বাস কলাপাড়া হাসপাতালের বেড়ে কাদাচ্ছে।
এ ব্যাপারে চিকিৎসক ডাঃ মাহবুবুল হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,  সবুজের নাকের আঘাত খুবই গুরুত্বপূর্ণ। তবে আঘাত পরীক্ষা- নিরীক্ষার পরে গুরুত্ব অনুধাবন করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান হবে।
অপরদিকে অভিযুক্ত মোঃ ওয়ারেজ বিশ্বসের মুঠোফোনে ০১৭৩৪৮৮০৭৩০ নম্বরে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!