সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় দশম শ্রেণির ছাত্রী ধ-র্ষ-ণ, অভিযুক্ত কলেজ ছাত্র গ্রে-ফ’তা’র

কলাপাড়ায় দশম শ্রেণির ছাত্রী ধ-র্ষ-ণ, অভিযুক্ত কলেজ ছাত্র গ্রে-ফ’তা’র

রিপোর্ট-বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী আবাসনে ঘরে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র নুর আলম (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভিকটিম ছাত্রীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম জানান, ঘটনার শিকার ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে পুলিশ নুর আলমকে গ্রেফতার করে। সে একই এলাকার কাওসার ব্যাপারীর ছেলে। পুলিশ কর্মকর্তা বলেন, রাতে ওই ছাত্রী নিজ ঘরে ঘুমানো ছিলো। এসময় নুর আলম কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এসময় তার ডাক চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে নুর আলম পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে বুধবার কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতার নুর আলম কে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!