আমতলীতে তিন ইটভাটা বন্ধ; চার ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে তিন ইটভাটা বন্ধ; চার ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা

আমতলীতে তিন ইটভাটা বন্ধ; চার ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা

আমতলী প্রতিনিধিঃ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে পরিবেশগত ছাড়পত্রের কতিপয় শর্ত লংঘন ও আইনের ৪ ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চার ইটভাটার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা ও তিনটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন বুধবার অভিযান পরিচালনা করে এ জরিমানা ও ইটভাটা বন্ধ করে দেন।

জানাগেছে, আমতলী উপজেলার অধিকাংশ ইটভাটার মালিকরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন না মেনে ইটভাটা পরিচালনা করে আসছেন। বুধবার পরিবেশ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন অভিযান পরিচালন করেছেন। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল-মামুন বিজয় এন্ড শিশির ব্রিকসে এক লক্ষ টাকা, আজাদ ব্রিকসে ৩০ হাজার টাকা, কীম ব্রিকসে ৩০ হাজার টাকা এবং জিমি ব্রিকসে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে বিজয়এন্ডশিশির, আজাদ ও কীম ব্রিকসের ইটভাটার আগুন নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ এবং কাচা ইট ধ্বংস করে দেয়া হয়।

বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে আইনের ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চার ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ও তিনটি ইটভাটা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!