এ্যাড. আবুল হোসেনের বিরুদ্ধে মা-ম’লা: কলাপাড়া আইনজীবী সমিতির নি’ন্দা – আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
এ্যাড. আবুল হোসেনের বিরুদ্ধে মা-ম’লা: কলাপাড়া আইনজীবী সমিতির নি’ন্দা

এ্যাড. আবুল হোসেনের বিরুদ্ধে মা-ম’লা: কলাপাড়া আইনজীবী সমিতির নি’ন্দা

আপন নিউজ অফিসঃ কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতি বিজ্ঞ এ্যাডভোকেট আবুল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মার্চের একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পেটি অফিসার কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। যা ১১ মার্চ কলাপাড়া থানায় জি.আর ৭৫/২০২৫ নম্বরে রুজু করা হয় এবং এতে পটুয়াখালী জেলা বার ও কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সদস্য বিজ্ঞ এ্যাডভোকেট আবুল হোসেনকে জড়ানো হয়।

আইনজীবী সমিতির পক্ষ থেকে বলা হয়, এই মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি শুধু এ্যাডভোকেট আবুল হোসেনের সম্মানহানি নয়, বরং সকল আইনজীবীদের মান-মর্যাদার ওপর আঘাত।

কলাপাড়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ্যাডভোকেট আবুল হোসেনকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!