কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট বর্জন প্রত্যাহার | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট বর্জন প্রত্যাহার

কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট বর্জন প্রত্যাহার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীদের কোর্ট বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ আব্দুস সালাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের বিচারিক কার্যক্রম নিয়ে সন্দেহজনক অভিযোগ এনে স্থানীয় আইনজীবীরা মৌখিকভাবে কোর্ট বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরবর্তীতে বার ও বেঞ্চের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটায় এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ আব্দুস সালাম বলেন, “আদালতের সঙ্গে আইনজীবীদের সুসম্পর্ক বজায় রয়েছে। যে ভুল বোঝাবুঝির কারণে কোর্ট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা এখন সম্পূর্ণভাবে দূর হয়েছে। বর্তমানে আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।”

উল্লেখ্য, কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম পরিচালনা করতে আইনজীবী ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!