সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষীকী উদযাপিত

কলাপাড়ায় বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষীকী উদযাপিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় দেশের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফ্তার মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মো. শামছুল আলম, খেপুপাড়া কো-অপারেটিব সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিমিটেডের সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম, ওসি তদন্ত মো.মোস্তাফিজুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, সাবেক সভাপতি এস কে রঞ্জন, কলাপাড়া বিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারন সম্পদক মো.ফরিদ উদ্দিন বিপু, আমরা কালাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, এনজিও কর্মী সাইফুল্লা সাইফ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক মো.ফোরকানুল ইসলাম ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!