রজপাড়া দ্বীন-ই-এলাহী দাখিল মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
রজপাড়া দ্বীন-ই-এলাহী দাখিল মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

রজপাড়া দ্বীন-ই-এলাহী দাখিল মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়া উপজেলার রজপাড়া দ্বীন-ই-এলাহী দাখিল মাদ্রাসায় এক হৃদয়ছোঁয়া বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সদ্য বিদায়ী সুপার এ.বি.এম হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন তালুকদার এবং ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

বুধবার (৯ মার্চ) সকাল ৯টায় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি মোজাহার উদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্যাদা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সুপার এ.বি.এম হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন তালুকদার, ইউপি সদস্য তৈয়ব আলী হাওলাদার, টিয়াখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী মোঃ নিয়াজ মোর্শেদ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আলতাফ হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “শিক্ষকরা জাতির অমূল্য সম্পদ। তাদের অবদান কখনো ভোলা যায় না। আজ যাদের আমরা বিদায় দিচ্ছি, তারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানাই।”

বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থীদের চোখে জল, মুখে ছিল ভালোবাসা ও কৃতজ্ঞতা।

এ সময় উপস্থিত ছিলেন, টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি বশির উদ্দিন আহমেদ, সাবেক ইউপি সদস্য মোঃ মাসুদ, মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!