এসএসসি পরীক্ষায় খারাপ ফলের আশঙ্কায় কলাপাড়ায় ১৬ বছরের রিমির আ/ত্ম’হ/ত্যা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
এসএসসি পরীক্ষায় খারাপ ফলের আশঙ্কায় কলাপাড়ায় ১৬ বছরের রিমির আ/ত্ম’হ/ত্যা

এসএসসি পরীক্ষায় খারাপ ফলের আশঙ্কায় কলাপাড়ায় ১৬ বছরের রিমির আ/ত্ম’হ/ত্যা

আপন নিউজঃ কলাপাড়ায় এসএসসি পরীক্ষায় খারাপ ফলাফলের আশঙ্কায় আ/ত্ম’হ/ত্যা করেছে রিমি (১৬) নামের এক পরীক্ষার্থী। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আলীপুর এলাকায় ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

রিমি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলায়। পড়াশোনার সুবাদে তিনি আলীপুরে মা-বাবার সঙ্গে বসবাস করতেন। তার বাবা আব্দুল খালেক এবং মা খাদিজা বেগম।

নিহতের মা জানান, “পরীক্ষা শেষে রিমি বাসায় ফিরে আসে। খাওয়ার জন্য ডাকলে জানায়, পরীক্ষাটা ভালো হয়নি, পরে খাবে বলে নিজের কক্ষে চলে যায়। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘর মালিককে জানাই। পরে জানালা দিয়ে দেখে রিমি মেঝেতে নিথর পড়ে আছে। দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জে এইচ খান লেলিন জানান, “রিমি ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে ওড়না ছিঁড়ে গেলে সে মেঝেতে পড়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!