কলাপাড়ায় মৌচাকের মধু কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে বেধড়ক মারধর, শহিদুল বরিশালে রেফার | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় মৌচাকের মধু কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে বেধড়ক মারধর, শহিদুল বরিশালে রেফার

কলাপাড়ায় মৌচাকের মধু কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে বেধড়ক মারধর, শহিদুল বরিশালে রেফার

আপন নিউজঃ কলাপাড়ায় মৌচাকের মধু কাটাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম (৫২) ও তার ছেলে আবুল রহমান (১৬) এর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় প্রথমে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শহিদুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়।

আহত শহিদুল ইসলামের মা আশা বেগম জানান, মৌচাকের মধু কাটাকে কেন্দ্র করে আবদুর রহমান ও দেলোয়ার মাতুব্বরের ছেলে হাসান, হোসেন এবং আলমগীর মাতুব্বরের ছেলে রাতুলের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আবুল রহমানকে বেধড়ক মারধর করে। মারধরের পর আবুল রহমানকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ওষুধ আনতে আহত ছেলের জন্য শহিদুল ইসলাম হাসপাতালে ফার্মেসির সামনে গেলে অভিযুক্তরা পূনরায় তার উপর হামলা চালায়। তারা লোহার রড দিয়ে শহিদুল ইসলামের নাকে আঘাত করে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!