শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় শিশু পল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন আবদুস ছালাম

কলাপাড়ায় শিশু পল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন আবদুস ছালাম

আপন নিউজঃ কলাপাড়ায় শিশু পল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুস ছালাম। গত ২৩ এপ্রিল বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল কর্তৃক প্রণীত ‘মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ এর ৬৪(১) ধারা অনুযায়ী ৪ (চার) সদস্যের একটি অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। এই কমিটির মেয়াদ ২৩ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ হতে ২২ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত, অর্থাৎ ৬ (ছয়) মাসের জন্য কার্যকর থাকবে।

নবনির্বাচিত সভাপতি আবদুস ছালাম দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় বলেন, “আমি চেষ্টা করবো বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে একটি আদর্শ শিক্ষাপরিবেশ নিশ্চিত করতে কাজ করবো।”

উল্লেখ্য, শিশু পল্লী একাডেমি মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!