শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মা’ম’লা মি-থ্যা প্রমাণিত হওয়ায় বা’দী জে’ল’হা’জ’তে

কলাপাড়ায় মা’ম’লা মি-থ্যা প্রমাণিত হওয়ায় বা’দী জে’ল’হা’জ’তে

আপন নিউজঃ কলাপাড়ায় ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে এনে আদালতে মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদী জাহানারা বেগম (৪৪) নিজেই কারাগারে। পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মোঃ এনায়েত পাটোয়ারী (৪৩) এক পাল্টা নালিশ দাখিল করেছেন, যেখানে তিনি অভিযোগ করেন, তাকে ও তার চাচাতো ভাই তাজিম আহম্মেদকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। মিথ্যা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (২৯ এপ্রিল) মহিপুর থানা পুলিশ জাহানারা বেগম কে গ্রেপ্তার করে বুধবার আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।

নালিশী মামলার পটভূমিতে বলা হয়, গত ১২ মে ২০২৪ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ)/৩০ ধারায় জাহানারা বেগম নামের এক নারী, তার আত্মীয় স্বজনসহ মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেন। এই অভিযোগে এনায়েত পাটোয়ারী ও তাজিম আহম্মেদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। তবে তদন্ত শেষে পুলিশ মামলাটি সম্পূর্ণ মিথ্যা বিবেচনায় চূড়ান্ত রিপোর্ট (মিথ্যা নং ১১, তারিখ ১১.০৯.২০২৪) দাখিল করে এবং ট্রাইব্যুনাল গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আসামিদের অব্যাহতি প্রদান করেন।

এনায়েত পাটোয়ারীর অভিযোগ, পূর্বে দায়েরকৃত সিআর মামলা নং ১৭২/২০২৪-এ জাহানারা বেগমের স্বামী করিম আকন ও আত্মীয় আঃ রহিম আকনের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতিসহ বিভিন্ন ধারায় মামলা করেছিলেন তিনি। সেই মামলা থেকে বাঁচতে এবং তাকে হেয় করার উদ্দেশ্যে জাহানারা বেগম ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এ মিথ্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, থানায় মামলা দায়ের করতে ব্যর্থ হয়ে আইনি পরামর্শ অনুযায়ী তিনি ট্রাইব্যুনালে নালিশ করেন। এনায়েত পাটোয়ারী এই মিথ্যা মামলার মাধ্যমে তার মানহানি ও হয়রানির বিচার দাবি করেন এবং সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১৭ ধারায় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!