কলাপাড়ায় স’ন্ত্রা’সী হা’ম’লা’য় শিক্ষার্থী আ’হ’ত; আদালতে মা’ম’লা | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
কলাপাড়ায় স’ন্ত্রা’সী হা’ম’লা’য় শিক্ষার্থী আ’হ’ত; আদালতে মা’ম’লা

কলাপাড়ায় স’ন্ত্রা’সী হা’ম’লা’য় শিক্ষার্থী আ’হ’ত; আদালতে মা’ম’লা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় বাবার মামলার জের ধরে সন্ত্রাসী হামলায় বরিশাল বিএম কলেজ পড়–য়া শিক্ষার্থী ইমরান মীরকে (২৫) পিটিয়ে রক্তাক্ত ও গুরুত্বর আহত করা হয়েছে। মঙ্গলবার (২৯) এপ্রিল বেলা সাড়ে ১১ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে আলমগীরের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে। অভিযোগের তীর স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে। এঘটনায় আহতের পিতা ওই ইউনিয়নের গুডাবাছা গ্রামের বাসিন্দা জালাল মীর বাদী হয়ে ওই গ্রামের আল-আমিন খান, সজিব ফকির, জাকারিয়া এবং গামইরতলা গ্রামের ইয়াকুব, আবদুল হক ঘরামী, রফিক চাপরাশী ও রাসেল হাওলাদারসহ ৫/৬ জনকে অজ্ঞাতনামা করে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

হাসপাতালের বেডে শুয়ে আহত ইমরান মীর জানান, সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। মারধরে তার শরীরের বিভিন্ন অংশ ফুলা ও জখমসহ দুই পায়ের টাকনুতে কোঁপ লাগে। এসময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ছিনিয়ে নেয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তী করেন।

আহতের পিতা জালাল মীর বলেন, তিনি স্থানীয় পাখিমারা বাজারে মাছের ব্যবসা করেন। ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে গত ১৩ এপ্রিল ওই সন্ত্রাসীরা একত্রিত হয়ে তার নিজ বাড়ির সামনে বসে হামলা চালায়। তাকে মারধর করে পকেটে থাকা ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তিনি উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে ভর্তী হন। চিকিৎসা শেষে গত ২৮ এপ্রিল বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা করেন। সে মামলার জের ধরে স্থানীয় স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সোহানুর রহমান সুমনের নেত্রিত্বে তার ছেলের উপর এ হামলা হয়েছে বলে তিনি দাবী করেন।

অভিযুক্ত নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সোহানুর রহমান সুমন বলেন, মারধরের ঘটনাটি শুনে মিমাংসার চেষ্টা করেছি। তবে, এরসাথে তার কোন সম্পৃক্তা নেই বলে তিনি জানান।

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব শহীদ মাতব্বর বলেন, দলের নাম দিয়ে কেহ সন্ত্রাসী কর্মকান্ড করলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!