পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি (এডহক)-এর সভাপতি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি নাজমুল হোসেন বাদল মাতুব্বর। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র হাওলাদার।

বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতুব্বর, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি (অবঃ) সার্জেন্ট মোঃ সামসুল হক, পাখিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, শিক্ষক মোঃ ইদরীস ও সামান্তমন ভৌমিক।

পরিচিতি সভার শুরুতে নবনির্বাচিত সভাপতি নাজমুল হোসেন বাদল মাতুব্বরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জহির ইসলাম, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাইদ, ডিইএব কলাপাড়া উপজেলার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ইলিয়াস মাহমুদ, মোঃ নাইম গাজী, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য মোঃ জহিরুল ইসলাম, নবগঠিত কমিটির সদস্য মোঃ লোকমান গাজী, শিক্ষক মোঃ আবু সোলায়মান সজীব মাতুব্বর এবং নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম প্রমুখ।

পরিচিতি সভায় বক্তারা নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!