সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় বিএনপি থেকে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বহিষ্কার

কলাপাড়ায় বিএনপি থেকে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বহিষ্কার

আপন নিউজঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কলাপাড়া উপজেলার বিএনপির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার (১৩ মে) বিএনপির কেন্দ্রীয় দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান সম্প্রতি কয়েকটি কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যা দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী। এসব কারণেই কেন্দ্রীয় নেতারা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিএনপি এ ধরনের সিদ্ধান্তকে দলের শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে দেখছে।

উল্লেখ্য, ৬ মে মঙ্গলবার চরমোনাই দরবারে বসে দলের আমীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!