আমতলীতে সামদ্রিক ১০৪০ কেজি মাছ জব্দ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
আমতলীতে সামদ্রিক ১০৪০ কেজি মাছ জব্দ

আমতলীতে সামদ্রিক ১০৪০ কেজি মাছ জব্দ

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার মানিকঝুড়ি নামক স্ট্যান্ডে মিজান পরিবহন বাস থেকে ২৬ মণ সামদ্রিক মাছ জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ সোমবার রাত ১১ টার দিকে এ মাছ জব্দ করেছেন। পরে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন জব্দকৃত মাছের ৩২০ কেজি নিলামে বিক্রি এবং ৭২০ কেজি এতিমখানা ও স্থানীয় দুস্থদের বিতরন করে দেয়া হয়।

জানাগেছে, ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন সাগরে সকল ধরনের মাছ শিকার, পর্হিন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছেন সরকার। কিন্তু সরকারী নির্দেশনা উপেক্ষা করে তালতলী উপজেলার ফকিরহাট এলাকার অসাধু ব্যবসায়ী ও জেলেরা উপজেলার মৎস্য বিভাগকে ম্যানেজ করে সাগরে মাছ শিকার করে আসছেন। সোমবার রাতে ফকিরহাটের জেলেদের শিকার করা সামদ্রিক মাছ মিজান নামের একটি পরিবহনে ঢাকায় নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ ও মেরিন ফিসারিজ অফিসার অলিউল রহমান ওই পরিবহন বাস আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি স্ট্যান্ডে আটক করে এবং বাসে থাকা ২৬ মণ সামদ্রিক মাছ জব্দ করেন। পরে আমতলী উপজেলা নির্বাহী অফিসের সামনে জব্দকৃত মাছ নিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান জব্দকৃত মাছ থেকে ৩২০ কেজি নিলামে ৭৬ হাজার ৩’শ ২৫ টাকা বিক্রি করেন এবং ৭২০ কেজি ২৬ টি এতিম খানা ও স্থানীয় দুস্থদের বিতরন করে দেন।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাশ বলেন, ১০৪০ কেজি মাছের ৩২০ কেজি নিলামে বিক্রি করা হয়েছে। অবশিষ্ট ৭২০ কেজি মাছ এতিম খানায় ও দুস্থদের মাঝে বিতরন করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান বলেন, জব্দকৃত কিছু মাছ বিধি মোতাবেক নিলামে বিক্রি এবং এতিম খানা ও স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!