পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন মিলন | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন মিলন

পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন মিলন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ মেহেদী হাসান মিলন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

মোঃ মেহেদী হাসান মিলন চম্পাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, “আমি এই দায়িত্বকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা করবো। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার লক্ষ্য।” বিদ্যালয়ের উন্নয়নে নতুন এডহক কমিটির এই পদক্ষেপকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!