শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা

কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাকির মৃধা। তিনি নিজের প্রার্থিতার কথা জানিয়ে বলেন, এলাকার সার্বিক টেকসই উন্নয়ন, যুব শক্তিকে পরিকল্পিতভাবে কাজে লাগানো, স্বচ্ছতা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। সম্প্রতি সাংবাদিকদের সাথে তিনি এ কথা জানান।

মোঃ জাকির মৃধা তিনি আরো বলেন, কলাপাড়াবাসী যদি তাকে ভালোবেসে ভোটের মাধ্যমে সেবা করার সুযোগ দেন, তবে তিনি দুঃস্থ, অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করবেন। পাশাপাশি উপজেলার মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

তিনি কলাপাড়া উপজেলা বাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং সবাইকে অগ্রিম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণাকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। সমর্থকরা এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

উল্লেখ্য, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!