কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র
কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী। সভায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা আজিজুল ইসলাম আজিজ মূল বক্তব্য উপস্থাপন করেন।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান, সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান এবং এমওডিসি ডা. মোঃ মালেক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, গ্রাম্য ডাক্তার প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধি, রেডক্রিসেন্ট প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ধরনের রোগবালাই ও স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এসব ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা জোরদার এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এজন্য সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!