তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক!

তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক!

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় ৩০ শতাংস জমির তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে থানায় হাজির হয়েছেন আলাউদ্দিন (৩৫) নামের এক কৃষক। রবিবার দুপুর একটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় হাস্যরসে পরিনত হয়েছে। থানায় হাজির হয়ে ওই কৃষক প্রতিবেশী রফিক হাওলাদারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গতকাল শনিবার তিনি তার তরমুজ ক্ষেতে গিয়ে দেখেন প্রতিবেশী রফিক হাওলাদারের অনেকগুলো গরু, ছাগল ও ভেড়া ক্ষেতে প্রবেশ করে শতাধিক তরমুজের ঝার খেয়ে ফেলে। এসময় তিনি একটি ছাগল আটক করে তার বাড়িতে নিয়ে আসেন। পরে তিনি রফিক হাওলাদারকে বিষয়টি অবহিত করেন। দুই দিনেও রফিক হাওলাদার ছাগলের খোজ খবর না নিলে তিনি ছাগল নিয়ে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, গত ৩ মাসে রফিক হাওলাদারের গরু, ছাগল ও ভেড়া তার ৩০ শতাংস জমির তরমুজ ক্ষেত নষ্ট করে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি বেশ কয়েকবার রফিক হাওলাদারকে অবহিত করলেও তিনি কোন কর্নপাত করেননি।

এ বিষয়ে জানতে রফিক হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আওয়ামীলীগের সময় আলাউদ্দিন আমার একটি মহিষ চুরি করে খেয়েছে। এখন আমার ছাগল চুরি করে থানায় গিয়ে আবার মিথ্যা নাটক সাজিয়েছে।

কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) রাসেল জানান, অভিযোগ পেয়ে রফিক হাওলাদারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি সাড়া দেননি। আর থানায় তো পশু রাখার কোন জায়গা নেই। তাই স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে যোগাযোগ করে ছাগলটি আলাউদ্দিনের জিম্মাতেই রাখা হয়েছে। পরবর্তী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!