শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
দশমিনায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হা-ম’লা’য় প্রতিবন্ধী সহ গু-রুতর আ’হ’ত-২

দশমিনায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হা-ম’লা’য় প্রতিবন্ধী সহ গু-রুতর আ’হ’ত-২

সঞ্জিব দাস, গলাচিপাঃ দশমিনায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে প্রতিবন্ধী সহ ২ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে দশমিনা উপজেলার রনগোপলী ইউনিয়নের দক্ষিন রনগোপলী গ্রামে। আহতরা হলেন দক্ষিন রনগোপলী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মালেক হাওলাদারের দুই মেয়ে প্রতিবন্ধী রিমা বেগম (৪৫) ও আন্না বেগম (৩৫)। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পটুয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ইমাম সিকদার বলেন, আহত রিমা বেগম ও আন্না বেগম আমার চিকিৎসাধীনে ভর্তি আছে।

প্রতিবন্ধী রিমা বেগম বলেন, আমার বাব-দাদার সম্পত্তি আমরা দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছি। হঠাৎ করে বৃহস্পতিবার (২২ মে) আমাদের প্রতিবেশী ও আত্মীয় হামিরুল, মোক্তার, বাবুল, আবুল, শাহজাহান খা, রুহুল খা, আলাউদ্দিন একত্রিত হয়ে আমাদের ঘরে হামলা চালায়। তারা আমাকে ও আমার বোনকে মারধর করে। তারা জোর পূর্বক আমাদের জমি দখল করতে চায়। তারা প্রভাব খাটিয়ে চলে। অন্যের জমি জোর পূর্বক দখল করা তাদের নেশা। তারা আমাদেরকে এলোপাথারীভাবে মারধর করলে আমাদের ডাকচিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে মারধরকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই। এ বিষয়ে প্রতিপক্ষ হামিরুল, মোক্তার, বাবুল, আবুল, শাহজাহান খা, রুহুল খা, আলাউদ্দিন এদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, সেখানে আমাদেরও জমি আছে। মারধরের বিষয়টি জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে রনগোপলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাখাওয়াত মৃধা ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আজিজ মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি এখন ঢাকা আছি।

এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, আমার কাছে এসেছিল। আমি তাদেরকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছি। তারা সুস্থ হয়ে এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!