কলাপাড়ায় বালিয়াতলী ইউপি’র উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় বালিয়াতলী ইউপি’র উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় বালিয়াতলী ইউপি’র উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ১০নং বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির। সভা সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

সভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেটের সার-সংক্ষেপ উপস্থাপন করা হয়। চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির বলেন, “এই বাজেট জনকল্যাণে উৎসর্গিত। আমরা জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছি।” তিনি আরও জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে এ বাজেট সহায়ক ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নয়জন সদস্য, তিনটি সংরক্ষিত ওয়ার্ডের তিনজন মহিলা সদস্য, পরিষদের গ্রাম পুলিশ সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইউডিএমসি’র সদস্য, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও সাধারণ জনগণ।

বক্তারা বলেন, এ ধরনের উন্মুক্ত বাজেট সভা জনগণের অংশগ্রহণমূলক প্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে স্থানীয় সরকার ও জনগণের মাঝে একটি সেতুবন্ধন তৈরি হয় যা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!