কলাপাড়ায় খালে অবৈধ স্থাপনা নির্মাণ: একজনকে অর্থদণ্ড | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন
কলাপাড়ায় খালে অবৈধ স্থাপনা নির্মাণ: একজনকে অর্থদণ্ড

কলাপাড়ায় খালে অবৈধ স্থাপনা নির্মাণ: একজনকে অর্থদণ্ড

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় প্রবাহমান খালে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে মো মিলন হোসেন (৪১) কে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩ টায় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি রহমতপুর এলাকায় সরকারি খালের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। প্রশাসনের পক্ষ থেকে পূর্বে তাকে স্থাপনা অপসারণের জন্য নোটিশ দেওয়া হলেও তিনি তা অমান্য করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক বলেন, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড, অর্থদণ্ড সাথে সাথে পরিশোধ করেছে বিধায় কারাদণ্ড কার্যকর হয়নি। তিনি বলেন, সরকারি খাল ও জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!