শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় খালে অবৈধ স্থাপনা নির্মাণ: একজনকে অর্থদণ্ড

কলাপাড়ায় খালে অবৈধ স্থাপনা নির্মাণ: একজনকে অর্থদণ্ড

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় প্রবাহমান খালে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে মো মিলন হোসেন (৪১) কে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩ টায় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি রহমতপুর এলাকায় সরকারি খালের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন। প্রশাসনের পক্ষ থেকে পূর্বে তাকে স্থাপনা অপসারণের জন্য নোটিশ দেওয়া হলেও তিনি তা অমান্য করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসীন সাদেক বলেন, অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড, অর্থদণ্ড সাথে সাথে পরিশোধ করেছে বিধায় কারাদণ্ড কার্যকর হয়নি। তিনি বলেন, সরকারি খাল ও জলাশয় রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!