খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা

খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা

আপন নিউজ ডেস্কঃ খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটির একটি ৯ সদস্যের প্রতিনিধি দল মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে।

বৃহস্পতিবার (৫ জুন) কলাপাড়ায় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নবনির্বাচিত সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু। নবনির্বাচিত সদস্যরা ফুল দিয়ে এবিএম মোশাররফ হোসেনকে শুভেচ্ছা জানান এবং সোসাইটির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ বিএনপির নেতৃবৃন্দ।

মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: হারুন-অর-রশিদ, সহ-সভাপতি মো: নাসির উদ্দিন রতন এবং সদস্য মো: মোস্তাফিজুর রহমান তালুকদার, মিজানুর রহমান, মো: জিয়াউর রহমান, মো: আসাদুজ্জামান সেলিম, মো: মোতালেব হাওলাদার মতিন ও মো: ফকরুল ইসলাম।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতে এই ধরনের মতবিনিময় সভা আরও ঘনঘন আয়োজনের মাধ্যমে স্থানীয় উন্নয়ন ও রাজনৈতিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!