টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন সবুজ মিয়া | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন সবুজ মিয়া

টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন সবুজ মিয়া

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৪ সদস্যবিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন (এডহক) ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল।

গত ২৮ মে ২০২৫ তারিখে স্মারক নং: বশিবো/বিঅ/২০২৫/২৪৩৬-এর মাধ্যমে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। এই কমিটি আগামী ৬ মাস, অর্থাৎ ২৮ মে ২০২৫ থেকে ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।

“মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪”-এর ৬৪(১) ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদ্য-নিযুক্ত সভাপতি হলেন মোঃ সবুজ মিয়া, যিনি বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন। অন্যান্য সদস্যরা হলেন– শিক্ষক সদস্য: জেসমিন বেগম (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত), অভিভাবক সদস্য: মোঃ আবুবকর সিদ্দিক (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত), এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকারবলে)।

এই অন্তর্বর্তীকালীন কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রমে গঠনমূলক ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।

এদিকে নবনিযুক্ত সভাপতি মোঃ সবুজ মিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে এই দায়িত্ব প্রদান করায় আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা কাজী ইমদাদুল ইসলাম, শিক্ষক ও অভিভাবকগণকে। পাশাপাশি দক্ষিণ বাংলার প্রিয় নেতা আলহাজ্ব এবিএম মোশাররফ ভাই এবং উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ বিএনপির সম্মানিত নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

বিদ্যালয়ের এই নতুন এডহক কমিটি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত থাকবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!