কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে হা’ম’লা: বৃদ্ধা মা, স্ত্রীসহ তিনজন আ’হ’ত | আপন নিউজ

শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে হা’ম’লা: বৃদ্ধা মা, স্ত্রীসহ তিনজন আ’হ’ত

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে হা’ম’লা: বৃদ্ধা মা, স্ত্রীসহ তিনজন আ’হ’ত

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধসহ তার শতবর্ষী মা ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সেলিম গাজী (৬৫) জানান, বৃষ্টির পানি নামানোর জন্য মাটি কাটতে গেলে একই এলাকার ফজলু, তার ছেলে মুছা, সালাম, ভাই হাবিব, ভাইয়ের ছেলে নাজমুল, বোনের ছেলে জহিরুল ও বোনাই নিজামসহ ৭/৮ জন তার উপর হামলা চালায়। তাকে মারধর করতে দেখে তার শতবর্ষী মা জবেদা খাতুন (১০৫) ও স্ত্রী ফাতেমা বেগম (৪৫) ছুটে এলে তাদেরও মারধর করা হয়।

সেলিম গাজী অভিযোগ করে বলেন, “২০১৯ সাল থেকে আমাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। আজ তারই জেরে এই ন্যক্কারজনক হামলার শিকার হলাম আমরা।”

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!