সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের কো’পে যুবকের দুই হাত বিচ্ছিন্ন

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের কো’পে যুবকের দুই হাত বিচ্ছিন্ন

আপন নিউজঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মিরান (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে কুপিয়ে তার ডান হাত পুরোপুরি ও বা হাত আংশিক বিচ্ছিন্ন হয়ে গেছে।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া বাজারে। আহত মিরান উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের মো. রফিক খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল মিরান ও তার চাচাতো ভাই সোহেল খন্দকারের মধ্যে। ঘটনার রাতে মধুপাড়া বাজারে মিরান একা থাকাকালে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় সোহেল। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর ফলে মিরানের ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বা হাত আংশিকভাবে কাটা পড়ে।

স্থানীয়রা দ্রুত রক্তাক্ত অবস্থায় মিরানকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!